রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বেনজামিন উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৩ সালের ৭ আগস্ট জেলার বাগাতিপাড়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের গৃহবধূ বাড়ির পাশে ফাঁকা বাড়ির উঠানে কাপড় মেলতে যান।
এসময় বেনজামিন নামে স্থানীয় এক যুবক পেছন থেকে তাকে মুখ চেপে ধরেন এবং সেখানেই ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান বেনজামিন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ধর্ষককে এই সাজা দেন।










