ধর্ম

নাটোরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে আঞ্চলিক ইজতেমা

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে নাটোরে আখেরি মোনাজাতের মধ্যমে শেষ হয়েছে  তিন দিন ব্যাপী তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা।

 

শনিবার দুপুরে শহরের তেবাড়িয়া-মল্লিকহাটি এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে আখেরি মোনাজাতে অংশ গ্রহন করতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা সহ আশ-পাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসলিরা অংশ গ্রহন করেন। বেলা ১১টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ইজতেমা ময়দান। প্রথম বারের মতো আয়োজনে এবারের আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম এবং তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা ওমর ফারুক। ইজতেমায় ৮টি খিত্তায় ভাগ করে ১২৬টি কক্ষ নির্ধারণ করা হয়। এছাড়া বিদেশী মেহমানদের জন্য তৈরী করা হয় বিশেষ কামড়া।

 
এদিকে, ইজতেমাকে ঘিরে পুরো এলাকায় নেয়া হয় চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা। অপ্রতীকির ঘটনা এড়াতে বসানো র‌্যাবের ওয়াচ টাওয়া। এছাড়া সাদা পোশাকের পুলিশের পাশাপশি পোশাকধারী পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত ছিলো।

স/অ