ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে কর্মী নিয়োগের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সরকার ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগাম ফ্রেজ-২ (এনএটিপি-২)এর কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু লক্ষ্যে (এনএটিপি-২)উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার অধিনে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একজন করে লাইভষ্টক(সিল) নিয়োগ করা হবে। এর আলোকে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিকুল আলম গোপনে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে লাইভষ্টক(সিল) নেয়ার জন্য উপজেলার ৪টি ইউনিয়নে তার পছন্দের ব্যাক্তিদের নিকট থেকে দরখাস্ত গ্রহন করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি কোন গণমাধ্যম ব্যাক্তিদের দ্বারা, স্থানীয় কিংবা জাতীয় কোন পত্রিকায় প্রকাশ না করে কিংবা ঢোল শহরত না করে এমনকি উপজেলার গুরুত্ব পূর্ন কোন প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে বা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড সমুহে না টাংগিয়ে তার নিজ খেয়াল খুশিমত নোটিশ দিয়ে গোপনে তার পছন্দের ব্যাক্তিদের নিয়োগ করেছেন।
বিষয়টি গোপনে জানতে পেরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রমের মৃত মানিক হাজির ছেলে খাদেমুল ইসলাম(৩৬) পনের দিন যাবৎ অফিসে ঘুরেও কোন তথ্য পায়নি ওই প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে। গত ৩ নভেম্বর ছিলো দরখাস্তের শেষ সময় যা প্রাণী সম্পদ কর্মকর্তা ছাড়া কেউ জানেন না।
সার্কুলারে অগ্রাধীকার ভিত্তিত্বে কিছু সেচ্ছাসেবী কর্মীকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কোন উল্লেখ নেই বলে ভুক্তভোগীরা জানান। তাদের অভিযোগ করে বলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজ ক্ষমতা প্রয়োগ করে সেচ্ছাসেবীদের নিকট প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে বে-আইনী ভাবে দরখাস্ত গ্রহন করেছেন।
এ বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, ইউনিয়ন পর্যায়ে আমাদের কিছু সেচ্ছাসেবী কর্মী রয়েছে শুধু তাদেরকেই নিয়োগের জন্য আমরা জানিয়েছি এবং অগ্রাধীকার ভিত্তিত্বে তাদেরকেই নিয়োগ করা হবে।
স/শ









