সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে আটক ১

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাচোলে ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে একজন আটক হয়েছে। জেলা পরিষদের আধুনিক মার্কেট ও ভাইসচেয়ারম্যান মজিবুর রহমানের বাড়িতে ডাকাতির চেষ্টার সময় জনতার হাতে ঐ ডাকাত আটক হয়।

 

আটককৃত ডকাত এবাদ আলী শেখ গোপালগঞ্জ জেলার একই থানার ডুমদীয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

 

প্রত্যক্ষদশীরা জানায়, সোমবার রাত আড়াইটার দিকে জেলা পরিষদ আধুনিক মার্কেটের উত্তর-পশ্চিম দিকের একটি ফটকের তালা ভেঙে ডাকাতদল প্রবেশের চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর টের পেয়ে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রথম দফায় দোকানে ডাকাতির চেষ্টায় ব্যার্থ হয়ে দ্বিতীয় দফায় রাত ৩টার দিকে পৌর এলাকার হাজিডাঙার মৃত জহুর আলীর ছেলে মজিবুর রহমানের বাড়ির মূল ফটকের গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টাকালে মজিবুর রহমান টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে।

 

এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও দলছুটভাবে এবাদ আলী শেখ(২৫) নামের এক সদস্য এলাকাবাসীর হাতে আটক হয়।
এ বিষয়ে  নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক এবাদ আলী শেখকে নাচোল থানায় আনা হয়।

 

ডাকাতি চেষ্টার ঘটনায় নৈশ প্রহরী শাজাহান বাদী হয়ে একটি মামলা করেছে। আটক এবাদ আলী শেখকে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।

স/অ