সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১৪০

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১৪০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে প্রায় ১৪০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র নুরা আব্দুল্লাহির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, এই ঘটনায় প্রায় ১৪০ জনকে গণকবর দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা এসব দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহনকে দায়ী করেন।

 

সূত্র: যুগান্তর