জাতীয়

নব্য জেএমবির ১০ জঙ্গি গ্রেফতার

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নব্য জেএমবির ১০ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া জঙ্গিদের সবাই নব্য জেএমবির তামিম আহমেদ চৌধুরী গ্রুপের সদস্য।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে এসব জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই নব্য জেএমবির সদস্য।’
এ ব্যাপারে রাজধানীর র‌্যাবের মিডিয়া উইংয়ের কাওরান বাজার সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সূত্র : বাংলাট্রিবিউন