আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইবনাথ জেরিন নদী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬ শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ ও টেলেন্টপুলে বৃত্তি পয়েছে।
তার পিতা মোঃ মোবারক আলী ও মা মোছাঃ লুৎফুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার প্রিয় সখ অবসর সময়ে বই পড়া ও বাগান করা।
প্রিয় ব্যক্তিত্ব বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)। প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইবনাথ জেরিন নদী ও তার অভিভাবক দেশবাসী সকলের নিকট দোয়া প্রার্থী।

স/আ










