সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

নদীতে নেমেই বরফ হয়ে গেল শিয়াল

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নদীতে নেমেই বরফ হয়ে গেল শিয়াল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হয়তো শিকারের আশাতেই জার্মানির দানিয়ুব নদীতে নেমেছিল শিয়ালটি। কিন্তু এটাই যে তার জীবনের শেষ শিকারচেষ্টা সেটি হয়তো সে ভাবতে পারেনি। প্রচণ্ড ঠান্ডায় ইতিমধ্যে প্রায় বরফ হয়ে যাওয়া নদীতে নামার পরপর জমে বরফ হতে হয়েছে শিয়ালটিকে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে শিকারে গিয়েছিলেন ফ্রাঞ্জ স্টিল। নদীর কাছে যেতেই তার চোখে পড়ে কী যেন একটি আটকা পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পান, একটি শিয়াল বরফ হয়ে জমে আছে নদীতে। কয়েকদিন পর তিনি বাড়ি ফিরে আসেন । পরে ফ্রাঞ্জ ও তার ছেলে একটি করাত নিয়ে নদীতে যান। চলতি মাসের প্রথম সপ্তাহে বরফ কেটে শিয়ালটিকে নিয়ে তারা বাড়ি ফিরে আসেন।

ফ্রাঞ্জ স্টিল জানান, শিয়ালটিকে নিয়ে আসার পর দেখা গেল, এর পা বরফে জমে যায়নি। পরে এক বালিত পানিতে ওই পা পানিতে ভিজিয়ে রাখলে পরে সেটিও বরফে জমে যায়।

ফ্রাঞ্জের একটি গেস্টহাউজ আছে। তিনি বরফে জমে যাওয়া শিয়ালটিকে সেই গেস্টহাউজের সামনে রেখে দিয়েছেন। তার দাবি, যারা বরফ হয়ে যাওয়া দানিয়ুবে যায়, তাদেরকে সতর্ক করতেই্ এই বরফআবদ্ধ শিয়ালটিকে গেস্টহাউজের সামনে রেখে দেয়া হয়েছে।

সূত্র: রাইজিংবিডি