সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নতুন নেতাকে সমর্থন জানাতে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
নতুন নেতাকে সমর্থন জানাতে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশটির হাজার হাজার মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ করছে।

সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য দেখা যায়।

ইরানের পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। তবে এর মধ্যে কারো হাতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিও দেখা যায়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর আজ তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।

 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনকে স্বাগত জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে তার প্রতি আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।