সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
চাকরি

নতুনদের সুযোগ দিয়ে একাধিক পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নতুনদের সুযোগ দিয়ে একাধিক পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ’ এবং ‘কমপেন্সেশন অ্যান্ড রিঅ্যাওয়ার্ড’ পদে এই নিয়োগ দেওয়া হবে। বিশেষত নারী প্রার্থীদের পদগুলোতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 

অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ

ব্যাবসায় প্রশাসন, মানবসম্পদ, ব্যবস্থাপনা, কমিউনিকেশনস অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।

 

কমপেন্সেশন অ্যান্ড রিঅ্যাওয়ার্ড

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

সূত্র: এনটিভি