রাজশাহীর খবর

রাাজশাহী সিটিতে ২১০ টি স্থানে হবে কোরবানি, যথা সময়ে বর্জ্য অপসরণের নির্দেশ

Silk City১৬ জুন ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির জন্য ২১০ টি স্থান নির্ধারণ করা হয়েছে। একই সাথে কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের ১৩৯৪ জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবে। প্রায় ৪শ ভ্যান নিয়োজিত থাকবে এ কাজে।

২টি স্টীড রোলার, ৬টি ট্রাক্টর ডবল ট্রলিসহ, ১৫টি হাইড্রোলিক ট্রাক, ২টি পানি শোধন ট্রাক নিয়োজিত করা হবে। পর্যাপ্ত ব্লিচিং পাওডার ছিটানো হবে।