
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র্যাব-৫ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব রাজশাহীর নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর নাম মুনজুর মুরশেদ। তিনি নওগাঁ জেলার বাদলগাছী থানার শ্যামপুর গ্রামের মৃত আছির মন্ডলের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বদলগাছীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুনজুর মুরশেদ নগরীতে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব রাজশাহীর সদর কোম্পানীর একটি দল শুক্রবার রাত ১০টার দিকে নগরীর লক্ষীপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামী মুনজুর মুরশেদকে।
গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মুনজুর মুরশেদ। পরে তাকে বদলগাছী থানা হস্তান্তর করা হয়েছে।









