নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে্ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর কৃষকলীগের আহবায়ক আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। উদ্ধোধক হিসাবে সম্মেলনের উদ্ধোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামেদ আলী।

বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চিত্র রঞ্জন সাহা, জেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আসাদ আলী, আবুল কালাম আজাদ, আজাহার, গোলজার প্রমুখ।
উক্ত সম্মেলনে ভোট গ্রহন শেষে আফতাব উদ্দিন সভাপতি এবং আবু সাইদ সান্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
স/া










