সদ্য প্রকাশিত
কৃষি

নওগাঁয় অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন

নিউজ ডেস্ক১৫ মে ২০১৯১ মিনিট পড়া
নওগাঁয় অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। খাদ্য বিভাগ নওগাঁর আয়োজনে বুধবার বিকেলে সাড়ে ৫ টায় নওগাঁ সদর এলএসডি খাদ্য গুদামে বোরো সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান,  পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা  পরিষদ চেয়ারম্যান এবং জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি  আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স/শা