কাজী কামাল হোসেন,নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-মহাদেবপুর সড়কের জনগুরুত্বপূর্ণ তে-মাথা (চৌমাশিয়া) নওহাটা মোড় বাস ষ্ট্যান্ডে জনসাধারনের চলাচলের জন্য কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ফুটপাতটি ব্যবসায়ীদের দখলে। জনসাধারনের চলাচলের জন্য নির্মিত ফুটপাতটি ব্যবসায়ীদের দখলে থাকায় প্রতিনিয়ত চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার বাসযাত্রী ও জনসাধারনকে।
পথচারিদের চলাচলের জন্য যে ফুটপাথ তৈরি করা হয়েছে তা দখল করে ব্যবসার স্থান হিসেবে চালানো হচ্ছে।এতে বাধ্য হয়ে আঞ্চলিক মহা-সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারিদের। একদিকে হকার অন্য দিকে ব্যবসায়ীরাসহ ব্যাটারী চালিত ইজি-বাইক ও চার্জার ভ্যান। এই মিলে ফুটপাত ও রাস্তা দখল নিতে এখানে চলছে এখন প্রতিযোগিতা। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বললেই চলে। যার ফলে তারা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ফুটপাতসহ রাস্তা দখল করে ব্যবসার স্থান হিসাবে ব্যবহার করছেন প্রতিনিয়তই।
স্থানীয় সুত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-মহাদেবপুর সড়কের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ (চৌমাশিয়া) নওহাটা মোড় তে-মাথা বাসষ্ট্যান্ড। এ বাসষ্টান্ডের উপর দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার যানবাহন চলাচল করে। এছাড়া জেলার মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর, পোরশা, সাপাহার, ধামুরহাট ও পতœীতলা উপজেলার হাজার হাজার জনসাধারন এ নওহাটা বাসষ্ট্যান্ড বাজারের উপর দিয়েই নওগাঁ জেলা সদর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকার কারনেই এ বাজারটি জেলার মধ্যে জনগুরুত্বপর্র্ণ হয়ে উঠেছে। জনসাধারনের চলাচলের জন্য নির্মিত একমাত্র ফুটপাতটি দীর্ঘদিন ধরে বাজারের কয়েকজন ব্যবসায়ী অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় ওই ফুটপাত দিয়েও জনসাধারন চলাচল করতে পারছেনা। আর এসব কারনেই প্রতিনিয়ত এই বাজার বাসষ্ট্যান্ডে বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার বাসযাত্রী ও জনসাধারনকে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে।

একাধিক পথচারীর সাথে কথা বললে তারা জানান, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পথচারীদের জন্য ফুটপাত তৈরি করে দিয়েছেন কিন্তু অবৈধ্য দখলদারের কারনে সেই ফুটপাত এখন ব্যবসায়িক স্থান হিসেব পরিনত হয়েছে। আর এ কারনেই সার্বক্ষনিক নানা সমস্যায় পরতে হচ্ছে তাদের। এত কিছুর পড়ও কর্তৃপক্ষের কোন নজর নেই সে দিকে। ফলে হতভম্ব্য স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে সড়ক ও জনপথ নওগাঁর নির্বাহী প্রকৌশলী হামিদুল হক এর সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান,ফুটপাত দখলমুক্ত করা সহ অবৈধ্য দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে।
স/আ










