সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় হয়রানির প্রতিবাদে ভূক্তভোগী দম্পতির সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৩২ মিনিট পড়া
নওগাঁয় হয়রানির প্রতিবাদে ভূক্তভোগী দম্পতির সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি ::
নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ে করার কারণে মেয়ের পরিবারের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মানিক চন্দ্র প্রামানিক ও কথা বসাক নামে এক ভূক্তভোগী দম্পতি।

আজ রবিবার (৬ আগস্ট) দুপুরে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভূক্তভোগী মানিক চন্দ্র প্রামানিক (৩১) নওগাঁর মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামের কৃষক অনিল চন্দ্র প্রামানিকের ছেলে এবং কথা  বসাক (২১) নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর বাসিন্দা  কল্যাণ কুমার বসাকের মেয়ে।

সংবাদ সম্মেলনে কথা বসাক বলেন, তারা দু’জনে রাজশাহী কলেজে পড়াশোনাকালে তাদের পরিচয় হয়। কলেজে লেখাপড়া করার সুবাদে প্রায় ৭ বছর পূর্বে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ২০২২ সালের ১৭ জানুয়ারি তারা হিন্দু বিবাহ নিবন্ধন করেন এবং হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করেন।

তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে নিজ নিজ ইচ্ছায় বিয়ে করেন। কিন্তু বিষয়টি তার বাবা-মা মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের দুজনকে ফাসাঁনোসহ খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি মানিক চন্দ্র প্রামানিকের বাড়িতে আমাকে ধরার জন্য তল্লাশি চালিয়েছে আমার পরিবারের লোকজন। শুধু তাই নয় আমাকে নিখোঁজ দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করে আমাদের হয়রানি করানো হচ্ছে। এজন্য আমাদের জীবনের নিরাপত্তা এবং আমরা যাতে করে সংসার সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে পারি জন্য প্রশাসনের কাছে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী দম্পতি মানিক চন্দ্র প্রামানিক এবং কথা বসাকসহ ভূক্তভোগী পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।