সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী আটক

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী আটক


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থেকে ফেন্সিডিলসহ আজিজার রহমান (৫৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল রাতে আটক করে বুধবার (২২ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ জানানো হয়।

আটক আজিজার রহমান জয়পুরহাট সদর উপজেলা বিল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আজিজার রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলা বিভিন্ন এলাকায় খুরচা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

র‌্যাব আরোও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন বামনপাড়া নামক এলাকা থেকে র‌্যাব একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক করে। আটকের পর আসামীর কাছে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

এইচ/আর