সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

জেলার বদলগাছি উপজেলা থেকে এক হাজার ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বদলগাছী উপজেলার গোপালপুর এলাকার উজ্জ্বল হোসেনের ছেলে টিটু হোসেন (২৬) ও কোলার পালশা এলাকার ইসরাফিল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৬)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থুপশহর এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয়, গ্রেপ্তার টিটু হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি আর টিটুর সহযোগী হিসেবে কাজ করতেন এমদাদুল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।