জাতীয়

ধামরাইয়ে ৫ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে প্রেসিডেন্ট ক্যাডেট স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র অভিষেক (১৩) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত সোমবার (৩০ মার্চ) বিকেলে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা শিল্পী বেগম বাদী হয়ে গত বুধবার (১ এপ্রিল) ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আগদিয়া গ্রামের বেলায়েত শেখের ছেলে।

অভিষেকের মা ধামরাইয়ের স্নোটেক্স পোশাক কারখানায় চাকরি করেন। সে তার মায়ের সঙ্গে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার তালতলা কমিশনার মোড়ে রফিকের বাড়িতে ভাড়া থাকত।
নিখোঁজ ছাত্রের মা শিল্পী বেগম জানান, অভিষেক সকালে বাসা থেকে স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর সে বিকেল তিনটায় বাসায় ফেরে।

এরপর স্কুলের ব্যাগ ও ড্রেস খুলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা ও স্বজনরা উদ্বিগ্নতার মধ্যে রয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা শেখ জানান, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।

ছাত্রের বিবরণ দিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।