সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহীর খবর

দ্রুত নিয়োগ চান রাজশাহীর প্যানেল বঞ্চিত শিক্ষকরা

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
দ্রুত নিয়োগ চান রাজশাহীর প্যানেল বঞ্চিত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদগুলোতে নিয়োগ দাবি করেছেন বঞ্চিত প্যানেল শিক্ষকরা। মঙ্গলবার সকালে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে এ দাবি জানান তারা।

 

তাদের অভিযোগ, সর্বোচ্চ আদালতের রায় তাদের পক্ষে থাকার পরও তারা নিয়োগ পাচ্ছেন না আমলাতান্ত্রিক জটিলতায়।

 
লিখিত বক্তব্যে তারা বলেন, গত বছরের জুলাইয়ের ৫ তারিখ এবং চলতি বছরের সেপ্টম্বরের ১৬ তারিখে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ ৬০ কার্যদিবসের মধ্যে বঞ্চিত প্যানেল শিক্ষকদের নিয়োগ প্রদানের আদেশ দেন।

 

কিন্তু সেই আদেশ বাস্তবায়ন করছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগ। অথচ একই ধরনের মামলার রায় পক্ষে যাওয়ায় নওগাঁ জেলার বঞ্চিত শিক্ষকরা ইতিমধ্যেই নিয়োগ পেয়ে গেছেন। কিন্তু রাজশাহী জেলার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।

 
তারা আরো জানান, রাজশাহীতে বর্তমানে ৩০৫ জন নিয়োগ বঞ্চিত শিক্ষক রয়েছেন। তবে জেলায় বিভিন্ন সরকারি বিদ্যালয়ে এর চেয়ে বেশি পদ ফাঁকা রয়েছে। ফলে সংশ্লিষ্ট সরকারি বিভাগ চাইলেই সবাইকে নিয়োগ দিতে পারে। নিয়োগ না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে বলেও জানান বঞ্চিত প্যানেল শিক্ষকরা।

 
সংবাদ সম্মেলনে- শিক্ষকদের মধ্যে সোহেল রানা, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আহসান হাবিব, ওয়াসিম আলী প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন। এসময় অর্ধশতাধিক বঞ্চিত প্যানেল শিক্ষক উপস্থিত ছিলেন।

স/আর