ধর্ম

দুর্গা পূজায় তিন দিনের ছুটি দাবি

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:
শারদীয় দুর্গা পূজায় এক দিনের পরিবর্তে তিন দিনের সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

 

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ দাবি না মানলে আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

 

সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, পাঁচ দিনের শারদীয় উৎসবে ছুটি মাত্র একদিন। সরকারের কাছে আহ্বান এক দিনে ছুটির পরিবর্তে তিন দিনের ছুটি দেওয়া হোক।

 

সংবাদ সম্মেলনে সম্প্রতি যেসব হিন্দু নেতা, পুরোহিত ও মন্দিরে হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা জোরদার করা এবং হুমকিদাতাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা কথা বলা হয়। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য একটি সংখ্যালঘু কমিশন গঠন করা এবং জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস প্রমুখ।

সূত্র: রাইজিংবিডি