দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে দরিদ্র ২৩ জন মহিলার মাঝে হাঁস-মুরগি পালন ও শাক সবজি চাষাবাদের উপরে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উদ্যোগে ও বিআরটি ইউকের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান প্রফেসর নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্গাপুর আলোকিত পল্লী উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান সুমন আলী, ব্যবস্থাপক নাসির আহম্মেদ প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম।
স/শা











