গোলাম রসুল,দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলায় বিভিন্ন এলাকা জুড়ে বছরেও ব্যাপক হরে মসুর চাষ হয়েছে। মসুর চাষে আর্থিক ভাবে লাভবান হওয়ায় মুলত চাষিরা মসুর চাষ করে থাকে।
তবে কোন কোন এলাকায় মসুর গাছ গুলো ভালো হলেও গত ১০দিন আগ থেকে মসুর গাছ লাল বর্ণের হয়ে মরে যাচ্ছে। ফলে ওইসকল মসুর চাষিরা তাদের ফসল নিয়ে দুশ্চিন্তয় পড়েছেন।

এমনকি বিভিন্ন প্রকার কীটনাশক ব্যাবহার করেও সুফল পাচ্ছে না চাষিরা। এমনকি উপজেলা কৃষি বিভাগ থেকে কোন প্রকার পরার্মশ পচ্ছে না বলে বলে অভিযো করেছেন অনেক চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাগেছে, এবার দুর্গাপুর উপজেলা জুড়ে কৃষকরা টোরী-১.২.৩ ও ৪ যাতের মসুর বেশি চাষ করেছেন। এই উপজেলায় এবার ১হাজার ৬শ’৫০হেক্টোর জমিতে মসুর চাষ হয়েছে।
উপজেলার জয়নগর, দেলুয়াবাড়ী, ঝালুকা, মাড়িয়া, নওপাড়া, কিশমত গনকৈড়, পানানগর ও পৌর এলাকায়র কয়েকটি গ্রামে সরজমিনে ঘুরে দেখা গেছে, উচু ও সমতল জমিতে এবার কৃষকরা বিভিন্ন জাতের মসুর চাষ করেছে। বিগত দিনে ভালো দাম পাওয়ায় এবছরে ভালো দামের আশা করছেন মসুর চাষীরা।
উপজেলার রৈপাড়া মসুর চাষি বিশু মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিনি ৮ বিঘা জমিতে মসুর চাষ করেছেন। গতবছরে ৭ বিঘা জমিতে মসুর রোপন করেছিলেন। দাম ভালো পাওয়ায় অন্যান্য ফসলের চেয়ে তুলনামুল মসুর চাষ লাভ জনক ফসল হওয়ায় এবছরে তিনি ৮ বিঘা জমিতে মসুর রোপন করেছেন। আবওহাওয়া অনুকুলে থাকায় মসুরের গাছ গুলো বেশ সতেজ আছে তিনি আশা করছের গতবারে তুলনায় এবছরে আরো বেশি ফল হবে।
সিংগা গ্রামের ওয়াজ নবী বলেন, তিনি গত বছরে দেড় বিঘা জমিতে মসুর চাষ করে লাভবান হওয়ায় তিনি এবার তিন প্রায় ২ বিঘা জমিতে মসুর চাষ করেছেন। ২ বিঘা জমিতে মসুর চাষ করতে জামি চাষ,সেচ, ঔষদ, সার, বীজসহ সবমিলীয়ে খরচ হয়েছে প্রায় সাড়ে ৪হাজার টাকা। আর দুই বিঘা জমি থেকে উৎপাদিত মসুর পাওয়া যাবে প্রায় ১০মণ। আর ১০মণ মসুর থেকে পাওয়া যাবে প্রায় ৩৫হাজার টাকা।
এদিকে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের আল-আমিন জানান, তারা প্রায় দুই বিঘা জমিতে মসুর রোপন করেছিলেন। রোপনের পর মসুর গাছ গুলো বেশ সুন্দর হয়ে উঠেছিলো। গত কয়েকদিন থেকে মসুর গাছগুলো লাল হয়ে মরে যাচ্ছে বর্তমনে মসুরের গাছগুলো মরে যেতে যেতে জমি ফাকা হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ঔষদ ব্যাবহার করেও সুফল পাচ্ছেনা তার ।
স/অ










