সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
গুরুত্বপূর্ণ

দুর্গাপুরে পুর্ব শত্রুতার জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৫৩ মিনিট পড়া
দুর্গাপুরে পুর্ব শত্রুতার জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে পুর্ব শত্রুতার জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুল গাফ্ফার। তার বাড়ি উপজেলার গৌইরিহার ডাঙ্গীর পাড়া গ্রামে। গত (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমগাছি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল গাফ্ফার। ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে এঘটনায় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পেয়ারা চাষি আব্দুল গাফ্ফার।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল গাফ্ফার প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারার আবাদ করেছিলেন। সবে মাত্র পেয়ারা ধরতে শুরু করেছে। কিছুদিন আগে তার বাগান থেকে কিছু পেয়ারা বিক্রিও করেছেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) রাতের আঁধারে প্রায় এক বিঘা জমির উপরে থাকা পেয়ারার গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পরে শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল গাফ্ফার বলেন, তিনি আমগাছি পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর কাছ থেকে বছরে ৫০ হাজার টাকা বিঘা চুক্তিতে পৌনে ৪ বিঘা জমি লিজ নেন। এর পর সেই জমিতে তিনি পেয়ারার চারা রোপন করেন। সবে মাত্র গাছগুলোতে পেয়ারা ধরতে শুরু করেছে। এর মধ্যে তিনি একদিন পেয়ারা তুলে বাজারে বিক্রি করেন। গত (৩ অক্টোবর) হঠাৎ স্থানীয়রা তাকে খবর দেন তার পেয়ারা বাগনের একাংশ প্রায় এক বিঘা জমিতে থাকা পেয়ারার গাছগুলো কেবা-কারা গোড়া থেকে কেটে দিয়েছে।

পরে তিনি পেয়ারার বাগানে গিয়ে দেখেন এ অবস্থা। তিনি আরো বলেন, পেয়ারার জমিতে তার আগে প্রতিবেশি ইদ্রিস লিজ নেয়। লিজ নেওয়ার পরে সে আবুল নামের এক ব্যাক্তির কাছে লিজ দেয়। আবুল সেই জামিতে বেগুন রোপন করেন। তিনি ফসল ফলাতে না পারলে ইদ্রিস আমাকে জমি লিজ নেওয়ার প্রস্তাব দেয়। আমি জমি ফাকা করে দিতে হবে মর্মে তার কাছ থেকে জমি লিজ নিয়ে পেয়ারা রোপন করি। এরই মধ্যে আবুল আমাকে হুমকি দেয় যে তুই কি করে পেয়ারা চাষ করিস তা দেখে নিব। এরপর আমি ইদ্রিকে বিষয়টি জানাই। পরে সে বলে কনো সমস্যা নেই, আমি দেখছি। আবুল ও ইদ্রিসের অর্থনৈতিক বিষয়ের জেরে সেই ক্ষোভ থেকেই আবুল তার পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে বলে দাবী করেন তিনি। এ সময় ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
স্থানীয় সামাজ সেবক ও জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আলম জানান, এক বিঘা মাটির ফসল রাতের আঁধারে কেটে ফেলেছে। এ ক্ষতি অপূরণীয় ক্ষতি। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যেন এরা আগামি দিনে আর কোনো কৃষকের ক্ষতি করতে না পারে। এই কৃষক বাঁচলে আমরা বাঁচবো। তাই কৃষক যদি মরে যায় বাংলাদেশ, বাঁচানো যাবে না। তিনি কৃষি বিভাগের তদন্তপৃর্বক ক্ষতিপূরণের দাবী জানান।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।