সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

দু’দিনের মধ্যে বেতন ও উৎসবভাতা পরিশোধের আহ্বান আরইউজে’র

নিউজ ডেস্ক২৮ মে ২০১৯১ মিনিট পড়া
দু’দিনের মধ্যে বেতন ও উৎসবভাতা পরিশোধের আহ্বান আরইউজে’র

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবারের মধ্যে গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে উৎসবভাতা ও মে মাসের বেতন পরিশোধ করেছে, যাতে করে ঈদুল ফিতর উদ্যাপন উৎসবমুখর হয়। কিন্তু অনেক গণমাধ্যমই এখন পর্যন্ত তাদের কর্মীদের উৎসবভাতা প্রদান করেনি। আরইউজে’র বিবৃতি গণমাধ্যম মালিকদের এ কাজে উৎসাহিত না করলেও বিষয়টি মনে করিয়ে দেয়া যে, এসব কর্মীদের রক্ত ঘামে আপনাদের প্রতিষ্ঠান চলছে। তাদের ও পরিবারের সদস্যদের উৎসবের বিষয়টিও মালিকপক্ষের নজরে থাকা উচিত। যাতে প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু।

স/শা