সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

দুই স্বাস্থ্যবীমা কোম্পানির একীভূতকরণ বন্ধে মার্কিন আদালতের রুল

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
দুই স্বাস্থ্যবীমা কোম্পানির একীভূতকরণ বন্ধে মার্কিন আদালতের রুল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ৩৪ বিলিয়ন ডলার মূল্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিউম্যানাকে কিনে নিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবীমা কোম্পানি এইটনা যে পরিকল্পনা করেছিল তা নাকচ করে দিয়েছে আদালত। সোমবার যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালতে এইটনার প্রস্তাবটি নাকচ করা হয়।

হিউম্যানাকে একীভূত করে চিকিৎসা সামগ্রীর বাজারে বড় ভূমিকা পালনকারী হতে চেয়েছিল এইটনা। তবে ফেডারেল নিয়ন্ত্রকরা প্রস্তাবিত চুক্তিটির বিরোধিতা করে আসছিলেন। তাদের দাবি, এইটনা ও হিউম্যানা একীভূত হয়ে গেলে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং দাম বেড়ে যাবে। আর সোমবার ফেডারেল নিয়ন্ত্রকদের যুক্তির সঙ্গে সহমত পোষণ করার কথা জানান ইউএস ডিস্ট্রিক্ট জজ জন বেটস। তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিটি বাস্তবিক অর্থে ৩৬৪টি কাউন্টি এবং ২১টি অঙ্গরাজ্যে প্রতিযোগিতা কমাবে যা বিচার বিভাগ উল্লেখ করেছে।

এদিকে এইটনার মুখপাত্র জানান, তার কোম্পানি আদালতের মতামত পর্যালোচনা করছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবা হচ্ছে।

এ একীভূতকরণ চুক্তি বাতিলের জন্য গত বছরের জুলাইয়ে মামলা করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। একইসঙ্গে আরেকটি একীভূতকরণ চুক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল। সেটি হলো এনথেমের সঙ্গে সিগনা করপোরেশনকে একীভূতকরণের প্রস্তাব। গত বছরের শেষের দিকে দুটি মামলারই বিচার কার্যক্রম শুরু হয়। তবে এনথেমের মামলায় এখনও আদালতের মতামত পাওয়া যায়নি।

তবে সোমবার এইটনার বিরুদ্ধে আদালত যে রুল জারি করেছে তা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আরেকটি বড় জয় বলে মনে করা হচ্ছে। কেননা, বারাক ওবামার আট বছরের মেয়াদকালে ট্রাস্টবিরোধী আইন কার্যকরের ক্ষেত্রে মরিয়া হয়ে কাজ করেছে এ বিচার বিভাগ। ব্যবসায় প্রতিযোগিতা ধরে রাখার জন্য ট্রাস্টবিরোধী আইনগুলো প্রয়োগ করা হয়ে থাকে।

ওবামার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা ওবামাকেয়ার তথা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের একটি বিশাল অংশ বাতিল করতে চায়। ওই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসুরক্ষা শিল্পকে নতুন করে সাজানো হয়েছিল এবং অনলাইনে ভোক্তাদের জন্য কেনাকাটার সুবিধা ও ভর্তুকি চালু করা হয়েছিল। ওবামা কেয়ারের আওতায় সুযোগ সুবিধা বিস্তৃত করার জন্য খরচ মেটানোর অংশ হিসেবে একীভূতকরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল এইটনা, হিউম্যানা, এনথেম ও সিগনা।

 

 

 

সূত্রঃবাংলা ট্রিবিউন