সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দক্ষিণ লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন। এতে ৩০ সেপ্টেম্বর সেখানে স্থল অভিযান শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সেনারা শনিবার দক্ষিণ লেবাননে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়।

সেই হামলার জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরু করে। পরের দিন ৮ অক্টোবর হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ওপর রকেট হামলা শুরু করে।
ইসরায়েল গত মাসের শেষ দিকে লেবাননে তাদের বিমান হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করে। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে।

সরকারি তথ্য অনুসারে, ইসরায়েল ও লেবাননের এই যুদ্ধে ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে কমপক্ষে এক হাজার ৬১৫ জন নিহত হয়েছে। তবে তথ্যের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ