সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের ঘনবসতিপূর্ণ এলাকা হারেত সাইদায় রবিবার ইসরায়েল হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার আগে কোনো ইসরায়েলি সর্তকবার্তা দেওয়া হয়নি।

একই দিনে সিডনের দক্ষিণে অবস্থিত গাজিয়েহ শহরে আরেকটি ইসরায়েলি হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। একই সঙ্গে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, এই হামলা একটি আবাসিক ভবনে আঘাত হানে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলায় হতাহতের কোনো সংখ্যা জানায়নি।

এ ছাড়া দক্ষিণ লেবাননের বিনত জেবিল জেলার টেবনিন শহরের একটি সরকারি হাসপাতালের কাছেও একাধিক ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই এলাকায় ইসরায়েলি হামলা আগেও ঘটেছে।
সর্বশেষ হামলাগুলোর ফলে হাসপাতালের ভবনে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টেবনিনের মেয়র নাবিল ফাওয়াজ। তিনি বলেন, ‘এই ক্ষতির ফলে হাসপাতালটি সেবা দেওয়ার অযোগ্য হয়ে পড়তে পারে। তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

দক্ষিণ লেবাননে রবিবার এই হামলাগুলো কোনো সতর্কবার্তা ছাড়াই চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার পূর্ব বালবেক অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কেননা সেখানে তাদের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

এক বছর ধরে চলা আন্ত সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবানন, বৈরুত ও পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিগুলিতে ইসরায়েল বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর এক সপ্তাহ পর তারা দক্ষিণ লেবাননে স্থল বাহিনীও পাঠিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ৯৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যদিও তথ্যের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ