সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৮

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে স্কুলের ট্যাক্সি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৭ স্কুল শিক্ষার্থী এবং ড্রাইভারসহ ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শুক্রবার সকালে উত্তর কোয়াজুলু-নাটালের মান্দেনিতে এন-২’তে একটি ট্রাক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের টয়োটা গাড়ির সঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন শিক্ষার্থী এবং ড্রাইভারসহ ৮ জন নিহত হয়েছেন৷ গুরুতর আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটি বোঝা যায় যে একটি টয়োটা ট্যাক্সি শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল যখন তারা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার স্থানটি মান্ডেনির কাছে এন-২ রোডের উভয় দিকের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আইপিএসএস মেডিকেল রেসকিউ থেকে সামান্থা মেরিকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা মোট ৮ জন নিহতের সন্ধান করতে পেরেছে। শিশু বহনকারী একটি গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষটি ভয়াবহ ভয়ংকর ছিল।

এদিকে মঙ্গলবার নর্দার্নকাপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাফর আহম্মেদ আব্দুল (৩৪) ও আমিনুল ইসলাম রানা (৩০) নামে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তিনজন বাংলাদেশি। একজনের অবস্থা আশংকাজনক।

 

সূত্র: যুগান্তর