সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় মুসলিম বিবাহের স্বীকৃতি

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দক্ষিণ আফ্রিকায় মুসলিম বিবাহের স্বীকৃতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুসলিম বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার মুসলমানেরা সরকারের কাছে দাবি জানায়। সরকার মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এই দাবি পূরণ করেছে।

দক্ষিণ আফ্রিকা সরকার মুসলিম বিবাহ পদ্ধতি (নিকাহনামাকে) সরকারি ভাবে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়য়।

শুক্রবার সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ড. লিওন শ্রেইবার মুসলমানদের বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে।

মন্ত্রী এক অডিও বার্তা দিয়ে জানান, শুক্রবার অফিসিয়ালি ৩৩ জন মুসলিম দম্পতির নিকাহ রেজিস্ট্রেশন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই প্রথম মুসলিম নিকাহ হোম এফেয়ার্স কর্তৃক রেজিস্ট্রার হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করেছেন।

মন্ত্রী ড. লিওন বলেছেন, মুসলমানরা ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অসাধারণ অবদান রেখেছে। যদিও এটি আরও আগে হওয়া উচিত ছিল; তার থেকে কয়েকশ বছর পরে এসেছে। মুসলিম বিবাহকে স্বীকৃতি দিয়ে বিবাহের প্রশংসাপত্র প্রদানের বিষয়ে মন্ত্রী হিসাবে সভাপতিত্ব করা আমার জন্য ব্যক্তিগত সম্মানের।

মন্ত্রী আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে এটি একটি মাইলফলক সিদ্ধান্ত।

 

সূত্র: যুগান্তর