সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশপ্রধান নিহত

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশপ্রধান নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলা আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরামুদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি পুলিশ তার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানি বার্তা সংস্থা মেহরকে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায়, আকরামুদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশপ্রধান। তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।