সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংযুক্ত জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেসকো ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে ঐতিহাসিক স্থানগুলোর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমন সময়ে এই বিবৃতি এসেছে যখন তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
গোলেস্তান প্রাসাদ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে স্বীকৃত। গোলেস্তান প্রাসাদ কাজার রাজবংশের সময় ইরানের একটি সরকারি রাজকীয় কমপ্লেক্স ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইউনেসকো মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক আইনের অধীনে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষিত। বিশেষ করে ১৯৫৪ সালের হেগ কনভেনশন এবং ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশন অনুযায়ী।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, রাজধানী তেহরানে হামলার পর ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাসাদ ইউনেসকো বা সংযুক্ত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের আরগ স্কয়ারের কাছে প্রাসাদের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। কাজার রাজবংশের সময় গোলেস্তান প্রাসাদ ইরানি রাজাদের রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং পরে এটি পাহলভি রাজবংশের সরকারি আসন হিসেবে পরিণত হয়।
সূত্র : বিবিসি, আলজাজিরা










