সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তৃতীয় মেয়াদেও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
তৃতীয় মেয়াদেও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতার চেয়ারে বসেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেওয়ার কথা।

তবে তার আগেই ট্রাম্প বলে বসলেন, সমর্থকেরা চাইলে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি আছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার ট্রাম্প রিপাবলিকান হাউস সদস্যের সাথে দেখা করার সময় এমন মন্তব্য করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমার ধারণা আমি আরেক মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। অবশ্য যদি আপনারা বলেন যে, তিনি ভালো ছিলেন। কিংবা, বিশেষ একজনকে আমরা পেয়েছি, তা হলে আলাদা কথা।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ট্রাম্পের এই কথা উপস্থিত সবার মধ্যে হাস্যরস তৈরি করে। মার্কিন সংবিধানে একজন প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও বিধান নেই।

তবে ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প সাংবিধানিক আইন বদলানোর দিকে বুধবার পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে রাখলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান টম কোল বলেছেন, আমার মনে হয় তিনি একটু মজা করছেন।

তিনি বলেন, এটিই তার শেষ মেয়াদ, যদি না এ সংক্রান্ত সাংবিধানে কোনও পরিবর্তন আসে। এবং সংবিধান পরিবর্তনে তিন-চতুর্থাংশ রাজ্য এবং কংগ্রেস দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন। তাই এমনটা ঘটার কোনও সম্ভাবনা নেই।

নিউ ইয়র্কের ডেমোর্ক্যাট ড্যানিয়েল গোল্ডম্যান ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, তৃতীয় মেয়াদের জন্য চেষ্টা করাও হবে স্পষ্টভাবে অসাংবিধানিক।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন