সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তুরস্কে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় প্রদেশ আকসারায়ে একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাংবাদিকদের গভর্নর মেহমেত আলি কুম্বুজোগ্লু বলেছেন, আকসারে-আঙ্কারা মোটরওয়েতে ঠিক কী কারণে বাসটি উল্টে গেলো তা স্পষ্ট নয়।

যাত্রীবাহী বাসটি পশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশ থেকে মধ্য তুরস্কের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাপ্পাডোসিয়া অঞ্চলে দিকে যাচ্ছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

গভর্নর মেহমেত বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

সূত্র: বাংলা ট্রিবিউন