সিল্কসিটিনিউজ ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।এর মধ্যে এবি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ব্যাংকগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।
সূত্র: রাইজিংবিডি









