সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তিনটি ইসরাইলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
তিনটি ইসরাইলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলকৃত গোলান মালভূমির তিনটি আলাদা ইসরাইলি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী।

রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবানের জনগণের প্রতি সমর্থন জানাতে এবং এ অঞ্চলের নারী, শিশু ও বৃদ্ধদের ওপর দখলদার ইহুদিবাদী শাসনের চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির তিনটি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরও উল্লেখ করেছে যে, তারা জায়নিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরও শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে।

এদিকে স্থানীয় আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরাকি সরকারকে এ ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার।

তবে ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি এই চাপের সামনে দমে যাননি এবং এসব চাপ মেনে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন।

 

সূত্র: যুগান্তর