সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহীর খবর

তানোরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৪

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
তানোরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৪

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে ৬ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 
জানা যায়, শুক্রবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ অঞ্চলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যুগিশো গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আব্দুল রহমান(৪৫) ও তানোর হঠাৎপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র মকবুল হোসেনের(৫৯) বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোসছেদ আলী বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়াও গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে উপজেলার পারিশো গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল বিক্রির সময় মফিজ উদ্দিনের পুত্র তাসকুল ইসলাম(৩৫) ও একই গ্রামের শাহাদতের পুত্র কামরুজ্জামান বাবুকে(৩২) ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এঘটনায় এসআই সাইফুল ইসলামও বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

 
তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স/অ