সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

তানোরে ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০২২২ মিনিট পড়া
তানোরে ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর উপজেলার পৃথক দুই ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ আগস্ট) উপজেলার কলমা ইউপির বলাইপুকুর ও পাচন্দর ইউনিয়নের কোয়েল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বলাইপুকুর গ্রামের তসলিমের ছেলে মধু মিয়া ও নোনাপুকুর আদিবাসী গ্রামের মৃত সম টুডুর ছেলে বুধুই টুডু পাচন্দর ইউপির ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে যায় মধু। পরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ি থেকে কিছ দূরে একটি ধানক্ষেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

এদিকে বুধুই টুডু একজন শ্রমিক। তিনি কোয়েলহাট কলেজের অধ্যক্ষ মিজানের বাড়িতে কাজ করতো। শুক্রবার দুপুরে জমিতে সার দেয়ার জন্য কোয়েল গ্রামের জমির মাঠে যায়। জমিতে সার দেবার সময় মিনি সেচ পাম্পের তারে আটকে যায় তিনি। সঙ্গে সঙ্গে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার সকালে উপজেলার কলমা ইউপি এলাকার ধানক্ষেত থেকে মধু নামের এক যুবকের অক্ষত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এছাড়া বিদ্যুতায়িত হয়ে উপজেলায় আরেক যুবক মারা গেছে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

ট্যাগ: