সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তল্লাশির নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা, চীনা নৌযান আটক করল জাপান

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
তল্লাশির নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা, চীনা নৌযান আটক করল জাপান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানিয়েছে জাপান। তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল—এমন দাবি করে নৌযানটিকে আটক করা হয় বলে দেশটি জানিয়েছে।

গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে তিক্ত কূটনৈতিক বিরোধের পর টোকিও এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে এ ঘটনা। যদিও সাম্প্রতিক বছরগুলোতে জাপান দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান থেকে আসা মাছ ধরার জাহাজ জব্দ করেছে।

২০২২ সালের পর এই প্রথম তারা কোনো চীনা মাছ ধরা নৌযান জব্দ করল।
জাপানের মৎস্য সংস্থা শুক্রবার জানিয়েছে, নৌকাটির ক্যাপ্টেন ৪৭ বছর বয়সী চীনা নাগরিক। তাকে বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের জলসীমায় দেখা যায়।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, কজন মৎস্য পরিদর্শক জাহাজটির ক্যাপ্টেনকে পরিদর্শনের জন্য থামার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জাহাজটি তা পালন করতে ব্যর্থ হয় এবং পালিয়ে যায়।

ফলস্বরূপ, জাহাজের ক্যাপ্টেনকে একই দিনে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি আরো জানিয়েছে, সেই সময় জাহাজে আরো ১০ জন ছিলেন।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, জাহাজটি ম্যাকেরেল ও হর্স ম্যাকেরেলের মতো অনেক মাছ ধরতে পারে। কর্তৃপক্ষের ধারণা, নৌকাটি অবৈধভাবে মাছ ধরার জন্য জাপানের সমুদ্রসীমার (ইইজেড) ভেতরে ঢুকেছিল।

তবে ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কি না, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি।
নৌকা জব্দের ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন দুই প্রতিবেশী দেশ জাপান ও চীন-এর সম্পর্ক আগেই উত্তেজনাপূর্ণ ছিল।

গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বেইজিং যদি শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের চেষ্টা করে, তাহলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তার এ বক্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানায়।

চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখে এবং ভবিষ্যতে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করার কথা বলে।

প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনাও তারা নাকচ করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকাইচির মন্তব্যকে ‘চরম আপত্তিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ করতে’ সতর্ক করে।
উত্তেজনার জেরে বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ ছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানায়।

সূত্র : রয়টার্স