সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ঢাবির ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সেক্রেটারী নির্বাচিত হলেন মাহফুজ

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ঢাবির ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সেক্রেটারী নির্বাচিত হলেন মাহফুজ
নিজস্ব প্রতিবেদক:
ঢাবির ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শিবগঞ্জের মাহফুজ। গত ১৩ই ডিসেম্বর সকালে তাকে সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত করা হয়।
এর আগে তিনি একজন মেধাবী, পরিশ্রমী ও একনিষ্ঠ ছাত্রলীগ কর্মী বলে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র হিসেবে উপস্থিত বক্তৃতা,রচনা,ও সাহিত্যের বিষয়ে বিভিন্ন সময়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পুরস্কৃত হয়েছেন ।
মাহ্ফুজুর রহমানের পিতা একরামুল হক, মাতা পিয়ারা হক। তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী ।
তিনি শিবগঞ্জ সরকারী মডেল  হাই স্কুল থেকে এস.এস.সি ও রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ এইচ.এস.সি পরীক্ষা কৃতিত্বের সহিত পাস করেন । এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির উপ-প্রচার সম্পাদক ছিলেন ।
তাঁকে ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন গনতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন শেখ হাসিনার প্রতি।
আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস.এম. জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবিদ আল হাসান এবং বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক  মোতাহার হোসেন প্রিন্স এর প্রতি । তার এই কৃতিত্ব উপহার হিসেবে প্রেরন করেন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর প্রতি ।
তার এই সাফল্যে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার আরেক কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল ইসলাম(বিপিএম, পিপিএম) পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা এবং ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যান সমিতি।
স/শ