জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসির বদলি

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ তিন বিভাগে উপপুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ে রদবদল করা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগে এবং উত্তরা বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।