সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘ডেমোক্র্যাট’ তুলসীকে গোয়েন্দা প্রধান বানালেন ট্রাম্প!

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘ডেমোক্র্যাট’ তুলসীকে গোয়েন্দা প্রধান বানালেন ট্রাম্প!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন কংগ্রেসের সাবেক ডেমোর্ক্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) নিয়োগ করলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুলসী নাম দেখে অনেকে তাকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ ভেবে ভুল করেন। কিন্তু তার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোর্ক্যাটিক পার্টি ছেড়েছিলেন। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোর্ক্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।

গত অগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তার পরে জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে ‘রানিং মেট’ হিসাবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা প্রদেশ থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গিৎজকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন