সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ট্রেনে বাড়ি ফিরলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট বাইডেন

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রেনে বাড়ি ফিরলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট বাইডেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বারাক ওবামার সঙ্গে জোট  বেঁধে দীর্ঘ আট বছর হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রটির দ্বিতীয় প্রধান ক্ষমতাধর ব্যক্তির পদে।

 

কয়েক ঘণ্টা আগেই সেই দায়িত্ব আর সেই ক্ষমতা ন্যস্ত করে দিয়েছেন আরেকজনের হাতে। এরপর তিনি আগের যে রেলওয়ে অ্যাডভোকেট ছিলেন, সেই রেলওয়ে অ্যাডভোকেট হয়ে গেলেন।

 

তিনি যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথানুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ার পর ‘ভদ্র, সহজ-সরল’ ভাবমূর্তির এ নেতা বাড়ি ফিরেছেন ট্রেনে।

ট্রেনে স্বজন-সঙ্গীদের সঙ্গে বাইডেন। ছবি: সংগৃহীতওয়াশিংটন ডিসি থেকে আকাশপথে ১৩১ কিলোমিটার দূরত্বের রাজ্য ডেলাওয়ারে বাইডেন ফিরেছেন শপথানুষ্ঠান শেষেই। তার এই খবরটি প্রচার করছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

ট্রেনে চেপে বসার আগে বাইডেন সংবাদমাধ্যমকে বলেন, “এভাবেই আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, যেভাবে আমি এসেছি।”

 

তবে শিগগির বাইডেন ওয়াশিংটনে ফিরবেন। এবার একটি বাড়ি কিনবেন স্ত্রী জিলের অধ্যাপনার প্রতিষ্ঠানের পাশে, যেন তিনি সেখানে সহজে যাতায়াত করে দায়িত্বপালন করতে পারেন।

সূত্র: বাংলা নিউজ