সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘ট্রু প্রমিজ-২’ ইসরাইলের কোমর ভেঙে দিয়েছে: কাজেম সিদ্দিকি

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
‘ট্রু প্রমিজ-২’ ইসরাইলের কোমর ভেঙে দিয়েছে: কাজেম সিদ্দিকি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের রাজধানী তেহরানের মসজিদের জুমার অস্থায়ী খতিব কাজেম সিদ্দিকি বলেছেন, অপারেশন ‘ট্রু প্রমিজ-২’ সত্যিই ইসরাইলের কোমর ভেঙে দিয়েছে ও মার্কিন সরকারের নাক মাটিতে ঘষিয়ে দিয়েছে এবং তারা কোনো জবাব দেওয়ার সাহস করেনি।

ইরানের এই বিশিষ্ট আলেম শুক্রবার জুমার খুতবায় আরও বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি-নির্ভর ওই অভিযান মার্কিন ও পশ্চিমা সামরিক প্রযুক্তির ওপর ইরানি সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে।

১ অক্টোবরের ওই অভিযানে ইরানের নিক্ষিপ্ত ২০০টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৭০টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এবং এতে ইসরাইল স্থবির হয়ে পড়ে ও অমোচনীয় ক্ষতির শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কাজেম সিদ্দিকি আরও বলেন, ফিলিস্তিনিদের পরিচালিত আল-আকসা তুফান নামক অভিযানও প্রমাণ করেছে যে, ইসরাইল তেমন একটা শক্তিশালী নয়। একটি ছোট্ট গ্রুপের হামলার মুখে ইসরাইলের সামরিক, নিরাপত্তা ও ভাবমূর্তিগত অবস্থান ধসে পড়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আর এই অভিযানের ফলে ইসরাইল যে পরাজয়ের শিকার হয়েছে তার ক্ষতি কখনও ইসরাইল কাটিয়ে উঠতে পারবে না।

গত শুক্রবার দেওয়া তেহরানের জুমার খুতবায় ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ প্রসঙ্গে কাজেম সিদ্দিকি বলেন, তিনি প্রতিরোধের নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর নজিরবিহীন প্রশংসা করেছেন এবং লেবাননের জনগণের প্রতি এ বার্তা দিয়েছেন যে, আমরাও শোকাহত কিন্তু আমাদের শোক শক্তিমত্তা সঞ্চারক ও আমরাই লড়াইয়ের ময়দানের বীর। আর আমাদের শহিদদের রক্ত নবজীবনের সঞ্চার করায় লক্ষ্যপানে এগিয়ে যাব আমরা।

 

সূত্র: যুগান্তর