সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহত ২

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। সেইসঙ্গে শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে।

কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার সময় প্রায় ৫০০টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

জ্বালানি কোম্পানি ডিটিইকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হামলার ফলে কিয়েভ ও আশপাশের এলাকায় ১০ লাখেরও বেশি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।