সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্প-কমলা ‘ইসরাইলের সমর্থক’, ভোট দেবেন না আরব বংশোদ্ভূতরা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্প-কমলা ‘ইসরাইলের সমর্থক’, ভোট দেবেন না আরব বংশোদ্ভূতরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-কমলাকে ভোট দেবেন না আরব বংশোদ্ভূত আমেরিকার নাগরিকরা। দুজনকেই ‘ইসরাইলের সমর্থক’ বলে চিহ্নিত করা হয়েছে। ‘দ্য আরব আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (অ্যাপ্যাক)-এর তরফে প্রধান দুই প্রার্থীকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আরব বংশোদ্ভূত আমেরিকান মুসলিমদের এ সিদ্ধান্তে ট্রাম্পের তুলনায় কমলার ক্ষতির সম্ভাবনা বেশি। কারণ ওই জনগোষ্ঠীর অধিকাংশই ধারাবাহিকভাবে বিভিন্ন নির্বাচনে ডেমোর্ক্যাটদের সমর্থন করেন।

প্রধান দুই প্রার্থী সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোর্ক্যাটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দুজনেই প্যালেস্টাইন ভূখণ্ড গাজায় ইসরাইলি সেনার আগ্রাসন থামানোর পক্ষে বক্তব্য দেন।

সেপ্টেম্বর মাসে পেনসিলভানিয়া প্রদেশের রাজধানী ফিলাডেলফিয়ায় আয়োজিত মুখোমুখি বিতর্কে (প্রেসিডেন্সিয়াল ডিবেট) ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের ইতি চান।

অন্যদিকে কমলা বলেন, প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড যদি ইসরাইল গায়ের জোরে দখল করতে চায়, তা কোনোভাবেই সমর্থন করব না।

প্রধান দুই প্রার্থীর এ বক্তব্যে সন্তুষ্ট হননি আরব বংশোদ্ভূত আমেরিকানরা। মঙ্গলবার অ্যাপাকের তরফে এক বিবৃতিতে বলা হয়, গাজা এবং লেবাননে গণহত্যাকারী ইসরাইল সরকারকে ধারাবাহিকভাবে সমর্থন দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। আমরা তাদের মধ্যে কাউকে সমর্থন জানাতে পারি না।

 

সূত্র: যুগান্তর