সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল মেক্সিকো প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল মেক্সিকো প্রেসিডেন্টের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু করতে নির্বাহী আদেশ জারি করেন। একইসঙ্গে তিনি জানান, মেক্সিকোকেই এই দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহ করতে হবে। তবে মেক্সিকো সরকার সাফ জানিয়ে দিয়েছে, তারা এর ব্যয় নির্বাহ করতে পারবে না। বুধবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট এনরিক পেনা বলেছেন, ‘মেক্সিকো কোনো দেয়ালে বিশ্বাস করে না। আমি এর আগেও বলেছি, আবারও বলছি,  মেক্সিকো কোনো দেয়ালের জন্য কোনো অর্থ ব্যয় করবে না।’

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, মেক্সিকো দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে ওয়াশিংটনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা উচিত। এরপরই রাতে টুইটার বার্তায় বৈঠক বাতিলের ঘোষণা দেন এনরিক পেনা।

বৃহস্পতিবার রাতে টুইটার বার্তায় এনরিক পেনা বলেছেন, ‘আজ সকালে আমরা হোয়াইট হাউজকে জানিয়ে দিয়েছি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছি না। উভয় দেশের জন্য কল্যাণকর এমন বিষয়ে ঐক্যমতে পৌঁছতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ইচ্ছা পুর্নব্যক্ত করছে মেক্সিকো।’

সূত্র: রাইজিংবিডি