সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫ শতাংশ আমেরিকান

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫ শতাংশ আমেরিকান

সিল্কসিটিনিউজ ডেস্ক  :

আসন্ন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে।

এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০ শতাংশই মনে করছেন এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে, রিপাবলিকানদের ৮২ শতাংশ মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে উদ্বেগের বিষয় হলো, সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে ৪৩ শতাংশ নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২ শতাংশে।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চির ধরেছে। গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬ শতাংশে নেমেছে।

একইভাবে, প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।