সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে তরতরিয়ে

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে তরতরিয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্বাচনী উত্তাপে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (ডিজেটি) শেয়ারের দাম তরতরিয়ে বাড়ছে। এই প্রতিষ্ঠানের অংশ ট্রাম্পের নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল। প্রতিষ্ঠানটির শেয়ার দাম এক লাফে ১২ শতাংশ বেড়েছে।

সোমবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে সূত্রে জানা গেছে, গত মার্চে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসার পর থেকেই এর শেয়ারের দামে বাড়তে দেখা যায়। গত তিন দিনে ৪১ শতাংশ দরপতনের আগে টানা পাঁচ সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চারগুণ বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নির্বাচিত হতে পারেন এমন ভাবনা থেকেই বেশি করে তার প্রতিষ্ঠানের শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে এলে তার ট্রুথ সোশ্যাল গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম হয়ে উঠতে পারে।

সামাজিক মাধ্যম টুইটার (বর্তমানে এক্স) বছর তিনেক আগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তখন ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল নামের সে সামাজিক মাধ্যম বাজারে এনেছিলেন। যদিও টুইটারের মালিকানা পরিবর্তন হওয়ার পর আবার এই সাইটে ফিরেছেন ট্রাম্প।

 

সূত্র: যুগান্তর