সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞায় কর্মীদের ডাকলো গুগল

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের নিষেধাজ্ঞায় কর্মীদের ডাকলো গুগল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে সই করার পর বিশ্বের বহুল ব্যবহৃত জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ আদেশে দেওয়ার পর শুধু শরণার্থী নয়, দর্শনার্থী, অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

 

ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গুগল তার কর্মীদের যুক্তরাষ্ট্র প্রধান কার্যালয়ে ডেকেছে। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিবিসি নিউজে এ তথ্য জানা যায়।

 

নিষেধাজ্ঞায় প্রভাব পড়া এলাকার ১০০ স্টাফ সদস্যকে ডেকেছে গুগল। এদিকে, তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট তার শেয়ার হোন্ডারদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

 

এরআগে শুক্রবার (২৭ জানুয়ারি) পেন্টাগনে নয়া প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের শপথানুষ্ঠানের পর ধনকুবের প্রেসিডেন্ট এ আদেশে সই করেন। ‘যুক্তরাষ্ট্রকে গোঁড়া ইসলামি সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে’ ট্রাম্প এই আদেশে সই করেছেন বলে জানান ট্রাম্প।

 

সাতটি প্রধান মুসলিম দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ট্রাম্পের নির্বাহী আদেশে- যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ৪ মাসের জন্য স্থগিত, বড় ধরনের পরিবর্তন ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ার শরণার্থী প্রবেশ নিষিদ্ধ, ‘উদ্বেগজনক এলাকা’ সিরিয়া ও ইরাকের পাশাপাশি ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের কোনো ভিজিটর (দর্শনার্থী) প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

এছাড়া এই আদেশের আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একইসঙ্গে যে কোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ থাকবে আগামী ৪ মাস। আর ৭টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ থাকবে ৩ মাসের জন্য।

সূত্র: বাংলা নিউজ